News71.com
 Bangladesh
 12 Jun 16, 11:47 AM
 498           
 0
 12 Jun 16, 11:47 AM

সাতক্ষীরায় পুলিশ অভিযানে আটক মোট ৪৮ জন।।

সাতক্ষীরায় পুলিশ অভিযানে আটক মোট ৪৮ জন।।

নিউজ ডেস্কঃ জঙ্গী ও সন্ত্রাস দমনে সাতক্ষীরায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জামায়াত-শিবিরের তিনজন কর্মী রয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে আজ রবিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৯ জন, কলারোয় থানা থেকে ৫ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৪ জন, শ্যামনগর থানা ৫ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ২ জন এবং পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন