News71.com
 Bangladesh
 12 Jun 16, 12:04 PM
 596           
 0
 12 Jun 16, 12:04 PM

সন্ত্রাসী হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী সহ সাংবাদিক আহত....

সন্ত্রাসী হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী সহ সাংবাদিক আহত....

রাবি প্রতিনিধি: সন্ত্রাসী হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর কর্মী রায়হানুল ইসলাম রিংকু ও সাংবাদিক সাইফুল ইসলাম অাহত হয়েছে। আহত দুজনই রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী।

গতকাল রাত ১০.৫০ মিনিটে রাবি স্টেশন বাজারে শিক্ষকসহ একই বিভাগের ৭-৮ জন চা খাচ্ছিল।সেখান থেকে কিছু সময়ের জন্য রিংকু ও সাইফুল জরুরী কাজে স্থান পরিবর্তনের সময় অন্ধকারে আড়াল হতেই বহিরাগত ৮-৯ সন্ত্রাসী হাতুড়ি ও লোহার পাইপ নিয়ে রিংকু ও সাইফুলের উপর হামলা করে বেদড়ক মারতে থাকে। সন্ত্রাসীদের আঘাতে রিংকুর মাথা ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন তৈরি হয়েছে। এ সময় রিংকুর সাথে থাকা একই বিভাগের সাইফুল ইসলামও অাহত হন ।পরে অাশপাশের লোকজন এগিয়ে অাসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিংকু ও সাইফুলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাবির সাংবাদিক সংগঠন এবং সচেতন শিক্ষার্থীবৃন্দ ।

বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিলের অন্যতম সদস্য রায়হানুল ইসলাম রিংকুর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেএসসির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।তারা হামলাকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন