News71.com
 Bangladesh
 12 Jun 16, 02:20 PM
 538           
 0
 12 Jun 16, 02:20 PM

দক্ষিন পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে গতকাল থেকে বজ্রপাত সহ তুমুল ঝড়-বৃষ্টি ।। চার জেলায় ছয়জনের মৃত্যু ...

দক্ষিন পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে গতকাল থেকে বজ্রপাত সহ তুমুল ঝড়-বৃষ্টি ।। চার জেলায় ছয়জনের মৃত্যু ...

আশরাফুল রানা: গতকাল সকাল থেকে দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের জেলা গুলোতে বজ্রপাতসহ তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে । বজ্রপাতের প্রচন্ড শব্দে প্রকম্পিত এলাকাবাসি ।অনেকে প্রবীন লোকেরা জানিয়েছেন তাদের জীবদদশায় এমন বজ্রপাতের ঘটনা তারা কখনও দেখেননি। গতকাল শনিবার সকালে থেকে বিকাল পর্যন্ত বজ্রপাতে ৪ জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে । আজ সকালে আরও মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

জানাগেছে শুধুমাত্র গতকাল দিনের বেলার বজ্রপাতেই কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ও উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এরা হলেন শামলাপুর এলাকার আমির হোসেনের ছেলে কামাল হোসেন (২৫) এবং রহমতের বিল এলাকার কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সিরাজদ্দৌল্লাহ (৩২)। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এম এ গোফরান সাংবাদিকদের জানান, বজ্রপাতে একজন মারা হওয়ার খবর তিনি শুনেছেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন জানান , “বাহারছড়া খালের সাগরের মোহনায় মাছ ধরছিলেন কামাল। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।” স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পালংখালী স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন সিরাজদ্দৌল্লাহ। পথে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

এছাড়াও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুপুরে এক জনের মৃত্যু হয়েছে। নিহত আল আমীন (৩৫) মোরেলগঞ্জের পূর্ব চন্ডিপুর গ্রামের প্রয়াত ইউনুস খানের ছেলে। মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, দুপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আল আমীনের মৃত্যু হয়। আহত হন মধু শেখ (৬৫) নামে আরেকজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেন তিনি।

অপরদিকে বরিশালের হিজলায় এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে হিজলা থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান। মৃত আব্দুস সোবাহান ব্যাপারী (৫০) একই এলাকার সফুর আলী ব্যাপারীর ছেলে। স্থানীয় থানার ওসি মাসুদুজ্জামান জানিয়েছেন , দুপুরে বাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে সোবাহান আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়াও ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতে বিকালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত লাকি আক্তার (২৮) উপজেলার আওরাবুনিয়া গ্রামের ফারুক খানের স্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন