News71.com
 Bangladesh
 12 Jun 16, 04:19 PM
 491           
 0
 12 Jun 16, 04:19 PM

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে কে বা কারা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সিঁড়িতে একটি প্যাকেটে করে এ কাপড় রেখে যায়।

জাসদের সহদপ্তর সম্পাদক ও তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, প্যাকেটটি খুলে দেখা যায় এর মধ্যে একটি সাদা কাফনের কাপড়। কাপড়ের ওপর লাল কালিতে লেখা ‘কোরআনের আইন বিরোধিতাকারী ইনুর মৃত্যুদণ্ড’। সাজ্জাদ হোসেন বলেন বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন