
নিউজ ডেস্ক: মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে জেএমবি সদস্য, জামায়াতকর্মী, ডাকাত, তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে গাংনীর রংমহল গ্রামের আবু তালেব নামের এক জেএমসি সদস্য, সদরের আশরাফপুর গ্রামের এনামুল হক নামের এক জামায়াতকর্মী রয়েছে।
শনিবার সন্ধ্যারাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার তিন থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে এ আসামিদেরকে আটক করেছে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান বলেন, আটকৃতদের মধ্যে জেএমবি সদস্য, জামায়াতকর্মী, ডাকাত, তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। তিনি বলেন, রবিবার আসামিদের আাদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।