News71.com
 Bangladesh
 12 Jun 16, 04:29 PM
 495           
 0
 12 Jun 16, 04:29 PM

খুলনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন নিহত, আহত ৫

খুলনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন নিহত, আহত ৫

নিউজ ডেস্কঃ খুলনায় বজ্রপাতে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আজ রোববার (১২ মে) ভোরে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। কয়রা থানার ওসি সমসের আলী সংবাদমাধ্যমকে জানান, কয়রা উপজেলায় বজ্রপাতে বাবা মুরাদ গাজী (৩৩) ও তার মেয়ে মুসলিমা আক্তার সোনালীর (৫) মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি জানান, সকালে ঘরের বারান্দায় বসেছিল বাবা ও মেয়ে। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বজ্রপাতে মুসলিমা আক্তারের মা আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ভোরে উপজেলার খুরিয়া গ্রামে ঘরের মধ্যে মান্নান গাজী (৪৫) বজ্রপাতে নিহত হন।

তাছাড়া বজ্রপাতে এ থানার বিভিন্ন এলাকায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে খুলনায় গত শনিবার (১১ জুন) দিবাগত রাত ১টা থেকে আজ রোববার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত ব্যাপক বজ্রপাত হয়েছে। বজ্রপাতে শত শত গাছপালা পুড়ে গেছে। একইসঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে খুলনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে কাঁচা ঘর বাড়ি। এখনো অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন