News71.com
 Bangladesh
 12 Jun 16, 04:34 PM
 497           
 0
 12 Jun 16, 04:34 PM

জামিনে মুক্তি পেলেন গুলিস্তান ১৯০ হকার

জামিনে মুক্তি পেলেন গুলিস্তান ১৯০ হকার

নিউজ ডেস্ক: গুলিস্তানে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৯০ জন হকারকে জামিন দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন রবিবার তাদেরকে জামিন দেন। গত বৃহস্পতি ও শুক্রবার হকারদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ট্রেড সেন্টারের সামনে ফুটপাতের হকারদের দোকান বসাতে বাধা দিলে বিপণিবিতানের ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি ভয়াবহ হতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পল্টন থানার এসআই মো. মঞ্জুর জানান, রমজান মাসে যান চলাচল স্বাভাবিক রাখতে চলতি মাসের শুরুতে গুলিস্তান এলাকার হকারদের উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন আবার ওই এলাকা পরিদর্শনে যান। মেয়র ওই এলাকা পরিদর্শনের পর সেখানকার দোকান মালিকরা হকারদের চলে যেতে বললে ফ্লাইওভারের নিচে ফুটপাতে বসা হকারদের সঙ্গে মারামারি হয়। কয়েক দফা মারামারির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন