
নিউজ ডেস্ক: সারা দেশে সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ৪৮ জন জঙ্গিসহ দুই হাজার ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত এদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে প্রথম দিন শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সারা দেশে ৩৭ জন জঙ্গিসহ তিন হাজার ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দিনের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা বলে এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মমলায় ৫৮৮ জন, মাদক মামলায় ৩৯১ জন ও অস্ত্র আইনে দায়ের করা মামলায় ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর পাশাপাশি জঙ্গি সন্দেহে ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক নির্দেশে শুক্রবার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি গ্রেপ্তারে সাঁড়াশি অভিযানে নামে।