News71.com
 Bangladesh
 12 Jun 16, 06:28 PM
 524           
 0
 12 Jun 16, 06:28 PM

‘২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ’

‘২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫ শতাংশ’

নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ০৫ শতাংশ। রবিবার সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী বিগত ২০১৪-১৫ অর্থবছরে জিডিপির হার ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।

তিনি বলেন, বিবিএসর সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় এক হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে যা গত ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় আয় এক হাজার ৩১৬ মার্কিন ডলার থেকে ১১ দশমিক ৪ শতাংশ বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন