News71.com
 Bangladesh
 12 Jun 16, 07:26 PM
 514           
 0
 12 Jun 16, 07:26 PM

রাবিতে অফিসার্স সমিতির ৫ দফা দাবিতে মানববন্ধন

রাবিতে অফিসার্স সমিতির ৫ দফা দাবিতে মানববন্ধন

উজ্জ্বল হোসেন: চাকুরীর বয়স ও বেতন স্কেল বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এখতিয়ার বহির্ভূত পত্র প্রত্যাহার ও আন্তবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক পেশকৃত ৫ দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি। রোববার বেলা ১১ টার দিকে সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয় ।

রাবি অফিসার্স সমিতির সহ-সভাপতি এম জাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম শেলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডেপুটি রেজিস্ট্রার তাজুল ইসলাম খান, সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব বদিউল ইসলাম সহ সমিতির নেতৃবৃন্দ ।

মানববন্ধনে বক্তারা বলেন, ৭৩ সালের অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের সিনেট ও সিন্ডিকেট দ্বারা পরিচালিত হবে । সে হিসেবে শিক্ষকদের চাকুরীর বয়স সীমা ৬৫ বছর আর অফিসারদের ৬২ বছর । এটা বিশ্ববিদ্যালয়, সিন্ডিকেটের মাধ্যমে সিন্ধান্ত নিয়েছে । অপরদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আমাদের চাকুরীর বয়স মীনা ৬২ থেকে ৬০ বছর করতে বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়েছে । একদিকে স্বায়ত্বশাসন অন্যদিকে ইউজিসির হস্তক্ষেপ একসাথে দ্বৈতনীতি চলতে পারে না। আমরা অবিলম্বে এই পত্রাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি । এ সময় অফিসার্স সমিতির পক্ষ থেকে ৫ দফা দাবি ও আগামি ১৩ জুন সোমবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত অর্ধদিবস এবং ১৪ জুন মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয় ।

মানববন্ধনে বিভিন্ন অনুষদ ও বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন