
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালের ( রাবি ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা । রবিবার বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয় । আহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকাত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রাহিনুল ইসলাম রিংকু ও মো, সাইফুল ইসলাম মানববন্ধনে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের সহযোগি অধ্যাপক ড.মুসতাক আহমেদ, প্রভাষক মো. আব্দুল্লাহীল বাকী প্রমুখ । বক্তারা বলেন, বিভাগের দুইজন শিক্ষার্থীর উপর রাতের অন্ধকারে মুখে কাপড় বেধে কাপুরুষোচিত এ হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।বিশ্ববিদ্যালয় ও প্রশাসন ও পুলিশের কাছে দাবি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে অচিরেই বিচারের আওতায় আনতে হবে । মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
আহত সাইফুল ইসলাম বলেন . কোন কারণ ছাড়াই অতর্কিতভাবে আমাদের ওপর হামলা হয়েছে । কি কারণে হামলা করা হয়েছে আমি তা জানি না । আমরা ওদের কাউকে চিনতে পারিনি’। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে রাত ১১ টার দিকে দুর্বৃত্তরা হামলা করে । ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠিরা জানায় , রিংকু ও সাইফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল স্টেশন প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন । এ সময় ৭ থেকে ৮ জন যুবক আসে যাদের মুখ ঢাকা ছিল । এসেই লোহার রড ও হাতুরি দিয়ে সাইফুল ও রিংকুকে বেধড়ক পিটাতে থাকে । এতে রিংকুর মাথা ও পিঠে গুরুতর জখম হয় এবং সাইফুল আহত হন । পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মজিবুল হক আজাদ খান বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে এটা কোনো রাজনৈতিক ব্যাপার না ।ব্যক্তিগত দ্বন্দে হতে পারে।