News71.com
 Bangladesh
 12 Jun 16, 09:23 PM
 622           
 0
 12 Jun 16, 09:23 PM

বরগুনায় পুলিশের অভিযানে ৪৩ অপরাধী গ্রেপ্তার....

বরগুনায় পুলিশের অভিযানে ৪৩ অপরাধী গ্রেপ্তার....

নিউজ ডেস্ক: দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি দমনের অংশ হিসেবে বরগুনায় পুলিশের সাঁড়াশি অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের প্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আনসারুল্লাহ বাংলাটিমের তালিকাভুক্ত সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের ওই সদস্যের নাম মোঃ শহিদ । তিনি বামনা উপজেলার যাদবপুর গ্রামের আইউব আলীর ছেলে এবং বরগুনা সদর উপজেলার উকিলপট্টি এলাকার বাসিন্দা।

গতকাল রাতে তাকে উকিলপট্টি থেকে আটক করে পুলিশ। বরগুনা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমতলী থেকে সাতজন, তালতলী থেকে নয়জন, সদর থেকে ১১ জন, বেতাগী থেকে তিনজন, পাথরঘাটা থেকে ১১ জন ও বামনা থানা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ। এর আগে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন