News71.com
 Bangladesh
 12 Jun 16, 09:47 PM
 508           
 0
 12 Jun 16, 09:47 PM

কুমিল্লার মুরাদনগরে দুই বাড়িতে দূধর্ষ ডাকাতি ।। ৩০ লাখ টাকার মালামাল লুট

কুমিল্লার মুরাদনগরে দুই বাড়িতে দূধর্ষ ডাকাতি ।। ৩০ লাখ টাকার মালামাল লুট

নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় দুই বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেলসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে বলে জানা যায়। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া ও শুশুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাতমোড়া গ্রামের মৃত আবু মূছা সরকারের বাড়িতে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। এ সময় ডাকাত দল ৩টি গেইট ভেঙ্গে বাড়ির ভেতরে ডুকে আলমারির তালা ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা, ৩০ভরি স্বর্ণালংকার ও ১টি মোটরসাইকেল নিয়ে যায়। এ সময় বাধা প্রদান করায় মহিলাদের মারধর করে ডাকাতরা। এরপরে ডাকাত দল হানা দেয় শুশুন্ডা গ্রামের এক প্রবাশীর বাড়িতে।

সেখানে হানা দিয়ে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রসাধনী সামগ্রীসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ডাকাতির খবর শুনে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

এখনো লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, এলাকায় ডাকাতির প্রবণতা অত্যাধিক বেড়ে যাওয়ার স্থানীয়দের মধ্যে থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন