News71.com
 Bangladesh
 12 Jun 16, 11:28 PM
 544           
 0
 12 Jun 16, 11:28 PM

চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭

চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭

নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকা থেকে দুটি ওয়ান শুটার গান ও গুলিসহ চার ‘ডাকাত’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। র‌্যাবের দাবি, আজ রবিবার বিকালে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার, জানে আলম, মো. ফারুক ও লোকমান। র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে দুটি ওয়ান শুটার গান, আট রাউন্ড কার্তুজ, একটি ছোরা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোবাইল ফোন সেট।

এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বলেন, “কিছু সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির জন্য কুয়াইশ সংযোগ সড়কের পাকা রাস্তা এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন