
নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্তের পল্লী এলাকা থেকে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পোর্টথানা পুলিশ। আজ বিকেল ৫টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন- বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের মশিয়ারের ছেলে হাসান , বারীকের ছেলে জাকীর ও হারুনের ছেলে রানা। পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, ৪ই জুন (শনিবার) ইউপি নির্বাচনের পরের দিন রাতে প্রভাব বিস্তার করতে যেয়ে বেনাপোলের বালুন্ডা বাজারে অভিযুক্তরা বোমা বিস্ফোরণ ঘটায় ।
এ সময় বোমা হামলায় ৪জন গুরুতর আহত হয়। এ ঘটনায় আহতদের পরিবার মামলা দায়ের করায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে এর আগেও এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে বলেও জানান এসআই ফিরোজ ।