News71.com
 Bangladesh
 12 Jun 16, 11:42 PM
 496           
 0
 12 Jun 16, 11:42 PM

জামালপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে জামায়াত নেতাসহ ৪৩ জন গ্রেপ্তার

জামালপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে জামায়াত নেতাসহ ৪৩ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: পুলিশের সাঁড়াশি অভিযানে প্রথম দফায় ৪৩ জনকে গ্রেপ্তারের পর গতকাল শনিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইসমাইল হোসেন(৪০) এবং মাহমুদপুর ইউনিয়ন জামায়াতের আমির মনিরুজ্জামান(৬০) কেসহ জেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল শনিবার দিবাগত রাতে ৪৩ জনকে গ্রেপ্তার পূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পুলিশের সারাশি অভিযানে জামালপুর শহর জামায়াতের আমির জিয়াউল কবির ও সেক্রেটারী সুলতান মাহমুদসহ ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিন দিনে পুলিশের সারাশি অভিযানে মোট ৮৬ জন গ্রেপ্তার হয়েছে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, জঙ্গি কার্যক্রম ও নাশকতা সৃষ্টির কারণে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি আব্দুল আওয়াল বলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও সদর থানা পুলিশ সারাশি অভিযান পরিচালনা করে গত তিন দিনে মোট ৮৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন