News71.com
 Bangladesh
 12 Jun 16, 11:52 PM
 472           
 0
 12 Jun 16, 11:52 PM

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-১০

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত-১০

নিউজ ডেস্কঃ পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়ার করিয়াল এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও প্রায় ১০ জন আহত হয়েছেন । আজ দুপুর ২টার দিকে পাবনা গামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে যায়।

এসময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কোচ ইশা পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকে আঘাত করলে কোচের সামনের অংশ দুমরে-মুছরে যায়। এসময় ঘটনাস্থলেই কোচের যাত্রী হান্নান নিহত হয়। এছাড়াও দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন