
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ মোবারকপুর বাগবাড়ী এলাকায় র্যাব অভিযান চালিয়ে ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় আটক কৃতদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তুল, ৪টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ।
র্যাব সূত্রে জানা গেছে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মোবারকপুর বাগবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্ত্র ব্যবসায়ী মোঃ নাসিম রেজা ও মোঃ নাজিম হাসান কে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে ।