
নিউজ ডেস্ক : রাজশাহীতে আজ ইচ্ছে ফাউন্ডেশন অন্য রকম ইফতারের আয়োজন করে । ইচ্ছে ফাউন্ডেশনের সদস্যরা রাজশাহীর রেল স্টেশনে ৫৭ জন সুবিধাবঞ্চিত শিশু ও দুঃস্থ রোজাদারদের ইফতার করিয়েছে । ইফতার পর নামায শেষে ইচ্ছে সদস্যরা পথে ঘুরে ঘুরে কিছু দুঃস্থ মানুষকে আম বিতরণ করে ।
এই সংগঠনটি হাঁসি ফুঁটাটে চাই সেইসব সুবিধাবঞ্চিত শিশু ও দুঃস্থ মানুষদের মুখে, যারা না পায় দুটো ভাল খাবার খেতে, না পায় ঈদে নতুন জামা পরতে । ইচ্ছে ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘সুবিধাবঞ্চিতদের ঈদ আনন্দ’ শিরোনামে একটি কার্যক্রম হাতে নিয়েছে। ‘সুবিধাবঞ্চিতদের ঈদ আনন্দ’ কার্যক্রমটি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের হাসি ছড়িয়ে দিতে আয়োজন।
তাদের গৃহিত কার্যক্রম এর মধ্য রয়েছে :
১। সুবিধাবঞ্চিত শিশু ও দুঃস্থ রোজাদারদের সাথে ইফতার । (১২ই জুন)
২। সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা প্রদান। (১ম জুলাই)
৩। সুবিধাবঞ্চিত শিশুদের মেহেদী উৎসব। (১জুলাই)
৪। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে আড্ডা । (ঈদের দিন)