News71.com
 Bangladesh
 13 Jun 16, 01:25 AM
 531           
 0
 13 Jun 16, 01:25 AM

জুলাইয়ে শুরুতে ভুটান যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।।

জুলাইয়ে শুরুতে ভুটান যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।।

নিউজ ডেস্কঃ আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের শুরুতে ভুটান সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে দক্ষিণ এশিয়ার দেশটি সফর করবেন তিনি। সফরে ২দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে ।

কূটনৈতিক সূত্র জানায়, আগামী ১-৪ জুলাই পর্যন্ত ৪দিন ব্যাপী এ সফর অনুষ্ঠিত হতে পারে। সফরকালে ভুটানের রাজার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। তাছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং দেশটির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন। বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে ২০১১ সালে বাংলাদেশ সফর করেন ভুটান রাজা জিগমে খেসার ওয়াংচুক ।

পরে ২০১৩ সালে রাজা তার নববিবাহিতা স্ত্রী রানী জেতসান পেমাকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত সফরে বাংলাদেশ আসেন এবং ৬ দিন অতিবাহিত করেন।

উল্লেখ্য ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে ১৬ ডিসেম্বর বিজয়ের ১০দিন পুর্বেই ৬ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। একটি বেতার বার্তার মাধ্যমে দেশটি থেকে সেই বার্তা এসেছিল বাংলাদেশের তৎকালিন প্রবাসী সরকারের কাছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন