
নিউজ ডেস্কঃ ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, চলতি ঈদ ভিসা ক্যাম্পে বাংলাদেশের ৫০ থেকে ৬০ হাজার লোককে এক বছরের জন্য ভারতের মাল্টিপল ভিসা দেওয়া হচ্ছে। আজ সকালে বারিধারায় ভারতের নতুন চ্যান্সেরি ভবনে তিনি এ তথ্য জানান।
ভারতের হাইকমিশনার জানান, এখন যে ঈদ ভিসা ক্যাম্পটি চলছে, আগামী কয়েক মাসের মধ্যে এ ধরনের আরেকটি ভিসা ক্যাম্পের আয়োজন করা হবে। এটি ঢাকার বাইরে করার চিন্তাভাবনাও করা হচ্ছে। ৪ জুন থেকে শুরু হয়ে এ ভিসা ক্যাম্প ১৬ জুন পর্যন্ত চলবে।
এবারি প্রথম ভারতের ভিসা প্রার্থীরা ই-টোকেন বা পূর্বনির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ঈদ ভিসা ক্যাম্প থেকে ভিসা সংগ্রহ করতে পারছেন।