News71.com
 Bangladesh
 13 Jun 16, 02:53 PM
 553           
 0
 13 Jun 16, 02:53 PM

একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় দেশে ২৪ লাখ পারিবারিক খামার গড়ে তোলা হয়েছে ।। এলজিআরডি মন্ত্রী

একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় দেশে ২৪ লাখ পারিবারিক খামার গড়ে তোলা হয়েছে ।। এলজিআরডি মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় সারাদেশে ২৩ লাখ ৭৮ হাজার ৪১১টি ক্ষুদ্র আয়বর্ধক পারিবারিক খামার গড়ে তোলা হয়েছে।' তিনি আজ সোমবার সংসদে সরকারি দলের আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় গড়ে ওঠা এসব খামারে সমিতির সদস্যরা ক্রমপুঞ্জিতভাবে ২ হাজার ৯২১ কোটি ৯৩ লাখ টাকা বিনিয়োগ করেছে।


তিনি আরও বলেন বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় মডেল ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র সঞ্চয়কে প্রতিষ্ঠিত করেছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন-প্রসূত একটি প্রকল্প। সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত এ প্রকল্পের মাধ্যমে দেশের ৬৪টি জেলার ৪৮৫টি উপজেলায় ৪ হাজার ৫০৩টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মোট ৪০ হাজার ৩৪৪টি সমিতির মাধ্যমে প্রায় ২২ লাখ দরিদ্র পরিবার তথা ১ কোটির অধিক দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা হয়েছে।


তিনি আরও বলেন, এসব দরিদ্র জনগণের গড়ে ওঠা তহবিল দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯৩৮ কোটি ৭৩ লাখ টাকা। যার মধ্যে সদস্যদের নিজস্ব সঞ্চয় ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা এবং সরকার উৎসাহ বোনাস ও আবর্তক তহবিল হিসেবে প্রদান করেছে ১ হাজার ৮৬১ কোটি ৮৬ লাখ টাকা। অবশিষ্ট ১২৭ কোটি ২৯ লাখ টাকা ব্যাংক সুদ ও সেবামূল্যের মাধ্যমে যোগ হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন