News71.com
 Bangladesh
 13 Jun 16, 02:56 PM
 528           
 0
 13 Jun 16, 02:56 PM

অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ছাত্রলীগ নেতা রনি

অস্ত্র মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন ছাত্রলীগ নেতা রনি

নিউজ ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেপ্তার নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি হাটহাজারী থানায় দায়ের অস্ত্র মামলায় জামিন পেয়েছেন। আজ সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও মো. আকবর হোসেন চৌধুরীর যৌথ বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন রনির আইনজীবী স ম রেজাউল করিম।

রনিকে আটকের সময় তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি পাওয়ার কথা জানিয়ে পুলিশ অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা করেছিল। এর আগে গত ২৫ মে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের বিরুদ্ধে রনির আপিল মঞ্জুর করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল হুদা।


উল্লেখ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে অস্ত্রসহ রনিকে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন