News71.com
 Bangladesh
 13 Jun 16, 04:08 PM
 547           
 0
 13 Jun 16, 04:08 PM

একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন কে কেন্দ্র করে রাঙামাটি জেলার বরকলে ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ

একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন কে কেন্দ্র করে রাঙামাটি জেলার বরকলে ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ

নিউজ ডেস্ক: রাঙামাটি জেলার বরকল উপজেলার ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত ও পুননির্বাচনের দাবিতে ১৩ ও ১৪ জুন টানা ৩৬ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।

বৃহস্পতিবার রাঙামাটিতে বরকলের ভূষণছড়া ইউনিয়নে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির প্রতিবাদে এবং পুনর্নির্বাচনে দাবিতে আয়োজিত গণসমাবেশে জনসংহতি সমিতির নেতারা এ অবরোধের ঘোষণা দেন।

জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা জানান, আজ সোমবার থেকে রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে এ অবরোধ কর্মসূচি চলবে। এ সময় রোগী বহনকারী যানবাহন, সাংবাদিক, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনসহ সরকারি কাজে ব্যবহৃত সকল যানবাহন এ অবরোধের আওতার বাহিরে থাকবে। জেলার সর্বস্তরের জনগণকে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে তিনি আরো জানান, গত ৪ জুন অনুষ্ঠিত ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বরকলের ৪ নম্বর ভূষণছড়া ইউনিয়নের ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মামুনুর রশিদ মামুনের ক্যাডার বাহিনী জোরপূর্বক ভোটকেন্দ্র দখল করে জালভোট প্রদান, প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ভোটারদের মারধর করে আহত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন