News71.com
 Bangladesh
 13 Jun 16, 04:10 PM
 563           
 0
 13 Jun 16, 04:10 PM

বাগেরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এক দম্পতি নিহত

বাগেরহাটে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এক দম্পতি নিহত

নিউজ ডেস্ক: বাগেরহাটের ফকিরহাটে পিকআপের মুখোমুখি হয়ে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি মারা গেছে। আজ সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই শেখ জামাল উদ্দিন জানান।

বৈলতলী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজনই ঘটনাস্থলে মারা যান। সুজিত ফাইভ রিং সিমেন্ট কারখানার কর্মকর্তা ছিলেন বলে জানান এসআই।

নিহতরা হলেন ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের হরিপদ দাসের মেয়ে সুমিতা রাণী দাস (২৬) ও তার স্বামী রাজবাড়ী শহরের সুজিত কুমার দাস (৩৫)। এসআই জামাল বলেন, আজ সোমবার সকালে তারা ফকিরহাট থেকে রাজবাড়ীর উদ্দেশে মোটরসাইকেল যোগে রওনা হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন