News71.com
 Bangladesh
 13 Jun 16, 04:15 PM
 503           
 0
 13 Jun 16, 04:15 PM

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা, পাঁচ পুরিয়া হেরোইন এবং ৬০ পুরিয়া গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে উপজেলার বামেরচর, পৌর শহরের দেওথান এলাকাসহ বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত মহিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪০), বামেরচর গ্রামের মৃত সূরুজ আলীর ছেলে হানিফ মিয়া (২৮), একই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৭), মৃত জনাব আলীর ছেলে শহীদ মিয়া ওরফে আবু (৪৫) এবং পৌর শহরের দেওথান গ্রামের শামসুর রহমানের ছেলে আব্দুল সালাম (২৬)।

এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, পাঁচ পুরিয়া হেরোইন ও ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের নামে থানায় পৃথক মামলার পর আজ সোমবার দুপুরে তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. মেজবাহ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে হেরোইন, ইয়াবা এবং গাঁজাসহ গোপনে এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। রবিবার রাতে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ওই পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন