News71.com
 Bangladesh
 13 Jun 16, 07:19 PM
 520           
 0
 13 Jun 16, 07:19 PM

নড়াইলে জঙ্গি সন্দেহে ছাত্রলীগ নেতা আটক

নড়াইলে জঙ্গি সন্দেহে ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক: জঙ্গি সন্দেহে নড়াইল সদর থানা ছাত্রলীগের সভাপতি গাজী আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে সদরের লস্করপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এরপরে বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের উদ্যোগে নড়াইল শহরে আজ সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে , ২০০৫ সালের ১৮ আগষ্ট মামুনের নামে জঙ্গি তৎপরতার মামলা করে নড়াইল সদর থানা পুলিশ। এরপর ২০০৬ সালের ১ জানুয়ারি আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। প্রায় সাড়ে ৩ বছর পরে জেল থেকে বের হয় মামুন। এদিকে মামুনকে আটকের পর থেকেই নড়াইল জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান বলেন, গাজী আল মামুন ছাত্রলীগের একজন পরিক্ষীত সৈনিক। সে বিএনপি জামায়াত জোটের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাকে জোট সরকার মিথ্যা মামলায় ফাসিয়েছিলো।

এ ব্যাপারে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, মামুনের নামে ইতিপূর্বে জঙ্গি তৎপরতার অভিযোগ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে মামুনকে আটক করা হয়েছে। এছাড়া রবিবার রাতে দুই জামায়াত কর্মীসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন