News71.com
 Bangladesh
 13 Jun 16, 07:21 PM
 495           
 0
 13 Jun 16, 07:21 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল ১২ জুন বিকাল ৫টায় প্রকাশিত হয়েছে। সারাদেশের ১ হাজার ৭৩৩ টি কলেজের মোট ৬৮৩ টি কেন্দ্রে ২ লাখ ১৪ হাজার ৭৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৮৫ হাজার ৭২৯ জন উত্তীর্ণ হয়েছে। গড় উত্তীর্ণের হার ৮৬.৭৬ শতাংশ ।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে q nu deg Reg. No লিখে 16222 নম্বরে Send করে ফল পাওয়া যাবে। প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য ৩০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন