News71.com
 Bangladesh
 13 Jun 16, 08:27 PM
 630           
 0
 13 Jun 16, 08:27 PM

সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

নিউজ ডেস্ক: উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন