News71.com
 Bangladesh
 13 Jun 16, 08:45 PM
 557           
 0
 13 Jun 16, 08:45 PM

বরগুনার পাথরঘাটায় জলদস্যু আটক

বরগুনার পাথরঘাটায় জলদস্যু আটক

নিউজ ডেস্ক: বরগুনার পাথরঘাটায় তালিকাভুক্ত জলদস্যু আ. রাজ্জাক নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার পদ্মা গ্রাম থেকে আটক করা হয়। আটক আ. রাজ্জাক পদ্মা গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জিয়াউল হক জানান, রবিবার গভীর রাতে জলদস্যু আ. রাজ্জাক তার বাড়িতে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জলদস্যু তালিকাভুক্ত আসামি। জিয়াউল আরো বলেন , সাগরে জেলে বহরে সংঘবদ্ধ হয়ে ডাকাতি করে সে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন