
নিউজ ডেস্কঃ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং রেলস্টেশন মাঠে মাইকে ঘোষণা দিয়ে আজ সোমবার দুপুরে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষ গ্রামবাসী। পাঁচটি গ্রামের বাসিন্দারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধসহ অন্তত ৬০ জন আহত হন। গুরুতর আহত ২৪ জনকে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাঁও গ্রামের জামাল সর্দার গতকাল রোববার বিকেলে স্থানীয় সুতাং বাজার থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে তাঁর বাড়িতে যেতে চান। কিন্তু ইজিবাইকচালক পাশের সুরাবই গ্রামের আল আমিন যেতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আজ সোমবার সকাল থেকে জামাল সর্দার ও তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সইলজুরা গ্রামের ইউপি সদস্য তকসির মিয়া গ্রামের মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীদের আহ্বান করেন সুতাং রেলস্টেশন মাঠে জড়ো হতে। পাশাপাশি তাঁদের ডাকে সাড়া দিয়ে পার্শ্ববর্তী বঙ্গরহাটি ও শরীফাবাদ গ্রামের লোকজনও জড়ো হন। এ চার গ্রামের লোকজন একত্র হয়ে সকাল সাড়ে ১০টার দিকে পার্শ্ববর্তী সুরাবই গ্রামে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান।
পাঁচ গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেলা একটা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় চলা এ সংঘর্ষকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ইটপাটকেল ব্যবহার করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় ২০০ গুলি ছুড়ে ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৬০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৪ জনকে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুরাবই গ্রামের বাসিন্দা কাউসার আলম অভিযোগ করেন, কান্দিগাঁও গ্রামের জামাল সর্দার ও তাঁর ঘনিষ্ঠজন সইলজুরা গ্রামের ইউপি সদস্য তকসির মিয়া মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সুরাবই গ্রামে হামলা করেছেন।এ বিষয়ে জামাল সর্দার দাবি করেন, সুরাবই গ্রামের লোকজন এলাকায় আধিপত্য বিস্তার করে চলছেন। যে কারণে এলাকাবাসী তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছেন।হবিগঞ্জ সদর থানার ওসি নাজিমুদ্দিন বলেন,তুচ্ছ বিষয় নিয়ে মাইকে ঘোষণা দিয়ে চার-পাঁচ গ্রামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০০ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেন