
নিউজ ডেস্কঃ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের পূর্বাংশে আরো অগ্রসর হতে পারে।ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯৬ ভাগ। বাতাসের গতি ও দিক দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি মি বয়ে যেতে পারে যা, অস্থায়ীভাবে দমকায় ৪০-৫০ কি মি পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। এটা পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ১১ মিনিটে।