
নিউজ ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পুলিশের সাঁড়াশি অভিযানে জেএমবি সদস্য আজহারুল ইসলাম, তাঁর ভাই সোলায়মান এবং আজহারুলের ছেলে শেরপুর সরকারী কলেজের ছাত্রশিবির নেতা আনসার আলী গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার চেঙ্গুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়াও পুলিশের চলমান এই সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার বাঘেরচর গ্রামের বাসিন্দা জেলা জামায়াতের মহিলা দলের নেতা জান্নাতুল নাসরিন ও নকলা উপজেলা ছাত্রশিবির সভাপতি সোহেল হোসেনসহ সন্ত্রাস, মাদক ও পুরানো মামলার আরও ১৫ জন। এ নিয়ে গত শুক্রবার সকাল থেকে সোমাবার সকাল পর্যন্ত ৬০ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারিশ জানান, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তারকৃতদের অধিকাংশই সুনির্দিষ্ট মামলার আসামি। ইতিপূর্বে এদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে থানায় মামলা হয়েছিল।