News71.com
 Bangladesh
 14 Jun 16, 12:57 AM
 524           
 0
 14 Jun 16, 12:57 AM

বরিশালের মুলাদীতে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ।।

বরিশালের মুলাদীতে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ।।

 

নিউজ ডেস্কঃ বরিশালের মুলাদী উপজেলার সফিপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের শহিদুল ইসলাম নামে এক সহকারী উপ পরিদর্শককে (এএসআই) কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত যুবক মিরাজুল ইসলাম। আজ সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় উপজেলার বড় লক্ষীপুর গ্রামে মাদকাসক্ত মিরাজুল তার মাকে বটি দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তার বাবা শাহ আলম পুলিশে খবর দেন। পরে এএসআই শহিদুল ইসলামসহ কয়েকজন পুলিশের সদস্য মিরাজকে আটকানোর চেষ্টা করলে তার হাতে থাকা বটি দিয়ে শহিদুল ইসলামকে কুপিয়ে জখম করেন ।

মুলাদী থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক জানিয়েছেন , আহত অবস্থায় এএসআই শহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মিরাজুল ঢাকায় থাকে এবং মাদকাসক্ত। টাকার জন্য তার মাকে সে হত্যার চেষ্টা করছিলো। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন