
নিউজ ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলচ্চিত্র সংশিষ্টদের দাবি অনুযায়ী এফডিসির বিভিন্ন স্থানে বসানো হচ্ছে ৩৫টি সিসি ক্যামেরা ।
এফডিসির জনসংযোগ কর্মকতা হিমাদ্রি বড়ুয়া জানান, এফডিসির আধুনিকায়ন অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন করতে ৩৫টি সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এফডিসি। আপাতত কয়েকটি ক্যামেরা বসানো হলো। ধীরে ধীরে বাকি ক্যামেরাগুলোও বসানোর কাজ শুরু হবে। টেন্ডারের মাধ্যমে উন্নত মানের সিসি ক্যামেরা স্থাপনের কাজটি করছে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড ।