News71.com
 Bangladesh
 14 Jun 16, 01:30 AM
 522           
 0
 14 Jun 16, 01:30 AM

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের ত্রাণ সহায়তায় দ্বিতীয় দফার আরও ১০ হাজার মেট্রিক টন চাল পাঠাচ্ছে বাংলাদেশ..

নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের ত্রাণ সহায়তায় দ্বিতীয় দফার আরও ১০ হাজার মেট্রিক টন চাল পাঠাচ্ছে বাংলাদেশ..

নিউজ ডেস্কঃ নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নাগরিকদের ত্রাণ সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় ১০ হাজার মেট্রিক টন চাল দিনাজপুর থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পাঠানো হচ্ছে। আজ দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয় ।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত সভায় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালীদের ত্রাণ সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় ১০ হাজার মেট্রিক টন চাল প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।

দিনাজপুর সিএসডি গুদাম থেকে সাড়ে ৫ হাজার ও পঞ্চগড় সরকারী খাদ্য গুদাম থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন চাল সড়ক পথে ট্রাক যোগে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নেপালে আগামী সপ্তাহের মধ্যে চাল পাঠানো হবে ।


জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদির জানান, চাল পরিবহনের জন্য ইতোমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ট্রাক যোগে চালগুলো দিনাজপুর ও পঞ্চগড় থেকে নেপালে পাঠানো হবে। উল্লেখ্য যে, গত বছর ২০১৫ সালের জুন মাসে ক্ষতিগ্রস্ত নেপালীদের ত্রাণ সহায়তা হিসেবে ১০ হাজার মেট্রিক টন চাল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একইভাবে পাঠানো হয়েছিল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন