News71.com
 Bangladesh
 14 Jun 16, 01:32 AM
 482           
 0
 14 Jun 16, 01:32 AM

চাঁদাবাজি ও আধিপত্যের বিরোধে রাজধানির লালবাগে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ।। আহত ২০

চাঁদাবাজি ও আধিপত্যের বিরোধে রাজধানির লালবাগে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ।। আহত ২০

 

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদ উপলক্ষে চাদাবাজি ও এলাকাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর লালবাগে যুবলীগের ২ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে ।

জানাগেছে, ঈদ উপলক্ষে শহীদ নগর ও রাজনারায়ণধর রোড এলাকায় (কিল্লার মোড়) অস্থায়ী দোকান বসানো হয়েছে। ওই দোকানের চাঁদাবাজি নিয়ে স্থানীয় কাউন্সিলরর ক্যাডার যুবলীগ নেতা ফরিদ চাঁদা দাবি করে।

এ নিয়ে আজ বিকালে যুবলীগের ২ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে সন্ধ্যার পর এক গ্রুপ থানায় জিডি করতে যান। আর এ সংবাদ অপর গ্রুপ জানতে পেরে থানায় এসে প্রতিপক্ষ যুবলীগের নেতা কর্মীদের উপর হামলা চালায়। এতে ২ পক্ষের মধ্যে মারামারির ঘটনাটি ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে তা থামানো হয় ।

এ ব্যাপারে লালবাগ থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২ পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন