News71.com
 Bangladesh
 14 Jun 16, 11:19 AM
 562           
 0
 14 Jun 16, 11:19 AM

আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ বন্ধ ।। পুলিশ ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ বন্ধ ।। পুলিশ ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক: সরকারি সিদ্ধান্তে সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ২০জন আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সকল শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। এছাড়া অবরুদ্ধ করে রাখা ওই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরীকে উদ্ধার করা হয়। মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় গত রবিবার আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজসহ তিনটি মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হাসপাতালে ইনডোর বা আউটডোর কোনো রোগী নেই। সরকারি কোনো মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তা আসলে ভাড়া করে রোগী আনা হয়। আমাদের শিক্ষা জীবন যাতে নষ্ট না হয় তাই সরকারের কাছে সমাধান চাই।

এর মধ্যে সরকার মেডিকেল কলেজটির কার্যক্রম সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিলে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। গতকাল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরী এ ব্যাপারে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্যে ক্যাস্পাসে যায়। এ সময় নিজেদের শিক্ষা জীবনের সঙ্গে প্রতারণার অভিযোগ এনে তাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। রাতভর টান টান উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে ভোর ৫টার দিকে পুলিশ সাঁড়াশি অভিযানে নামলে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে শিক্ষার্থী পুলিশসহ আহত হয় ২০ জন।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ব্যাপক ভাঙচুর চালায় কলেজটিতে। অভিযানে আন্দোলনে থাকা সকল শিক্ষার্থীকে বের করে দিয়ে খালি করে দেয়া হয় ক্যাম্পাস। আশুলিয়া থানার ওসি মহসীন কাদির সংঘর্ষ ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন