News71.com
 Bangladesh
 14 Jun 16, 11:27 AM
 488           
 0
 14 Jun 16, 11:27 AM

রাজধানীর কামরাঙ্গীচরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

রাজধানীর কামরাঙ্গীচরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

নিউজ ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি বলেন , সোমবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে বিভিন্ন ধরণের জিহাদী বই, চাপাতিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন