News71.com
 Bangladesh
 14 Jun 16, 11:30 AM
 526           
 0
 14 Jun 16, 11:30 AM

রাজশাহী মহানগরের চণ্ডীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার, আটক ২

রাজশাহী মহানগরের চণ্ডীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার, আটক ২

নিউজ ডিস্ক: রাজশাহী নগরের রাজপাড়া থানা এলাকার চণ্ডীপুরে একটি বাড়ির বারান্দায় আপেল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রিকো ও লিমন। তাঁরা আপন দুই ভাই।

নিহত আপেলের বাড়ি শহরের লক্ষ্মীপুরে। বাড়ি থেকে কিছুটা দূরেই তাঁকে হত্যা করা হয়। পুলিশ বলছে, আপেলের প্রতিবেশী আরিফ নামে এক যুবকের বাড়ি থেকে তাঁরা রক্তাক্ত চাপাতি ও শার্ট উদ্ধার করেছে। আরিফকে খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী জানায়, আপেল লক্ষ্মীপুরে একটি ওষুধের দোকানে কাজ করতেন। নাইট ডিউটি শেষে গতকাল সোমবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। নিহত আপেলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাঁকে একাধিকবার গ্রেপ্তারও করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন