News71.com
 Bangladesh
 14 Jun 16, 11:40 AM
 509           
 0
 14 Jun 16, 11:40 AM

মাদক সেবনে বাধা দেয়ায় রাজশাহীর শিরোইল মসজিদ পাড়ায় পেট্রোল বোমা হামলা ।।

মাদক সেবনে বাধা দেয়ায় রাজশাহীর শিরোইল মসজিদ পাড়ায় পেট্রোল বোমা হামলা ।।

নিউজ ডেস্কঃ মাদক সেবনে বাধা দেয়ায় রাজশাহীর শিরোইল মসজিদ পাড়ায় পেট্রোল বোমা হামলা ও বাড়িঘর ভাংচুর করেছে বাস্তুহারা পাড়ার সস্ত্রাসীরা। তারা পেট্রোল বোমা মেরে ওই এলাকার একটি দোকান পুড়িয়ে দেয়। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রাতে এ ঘটনাটি ঘটে ।

এলাকাবসী জানায় , দীর্ঘ দিন থেকে বাস্তুহারা পাড়ার সন্ত্রাসীরা শিরোইল মসজিদ পাড়ায় চুরি, গাঁজা সেবনসহ বিভিন্ন অসামাজিক কাজ করে আসছে।গতকাল বিকেলে তাদের গাঁজা খাওয়ার প্রতিবাদ করলে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত সোয়া ৮টার দিকে আনোয়ার হোসেন রাজ এর নেতৃত্বে বাস্তুহারা পাড়ার কমল, বেলাল, হৃদয়, রাব্বি, রুবেল, লিটনসহ ১৫-২০ জন সন্ত্রাসী শিরোইল মসজিদ পাড়া এলাকার টিপু ও মুক্তারের দোকান পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেয় ।

এরপর তারা এলাকায় ককটেল ফাটিয়ে এলাকার আরো কিছু বাড়িতে হামলা করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, নগরীর বাস টার্মিনাল বাস্তুহারা এলাকার কিছু ছেলে এসে শিরোইল মসজিদ পাড়ার কায়েকটি দোকানে হামলা চালিয়ে পটকা ফুটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন