
দেবহাটা সংবাদদাতা : দেবহাটা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক ওয়ারেন্টের আসামীকে আটক হয়েছে। আটক আসামীর নাম মিজানুর রহমান (২১)। সে দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের আজিজুল মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে ২০১০ সালে কুলিয়া এলাকায় একটি হত্যা মামলা ছিল। ঐ মামলা সহ তার বিরুদ্ধে ২টি মামলায় ওয়ারেন্টভুক্ত আছে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এ.এ.সআই মাজরিহা হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে কুলিয়া এলাকা থেকে মিজানুরকে আটক করেন। এসময় তার নিকট থেকে ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গাজা উদ্ধারের ঘটনায় এ.এস.আই মাজরিহা হোসাইন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮, তাং-১০/০৬/১৬ ইং। পুলিশ জানায়, আটককৃত মিজানুর ২০১০ সালে কুলিয়া এলাকায় সংঘঠিত একটি হত্যা মামলাসহ ২টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে দীর্ঘদিন পলাতক থেকে গত কয়েকদিন আগে এলাকায় ফিরে মাদক ব্যবসা শুরু করে।