News71.com
 Bangladesh
 14 Jun 16, 12:26 PM
 497           
 0
 14 Jun 16, 12:26 PM

ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগি গ্রেপ্তার

নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে গরিবুল্লাহ আকন্দ (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গরিবুল্লাহ একসময় বাংলা ভাইয়ের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন।

এলাকায় তিনি গরিবুল্লাহ মুন্সি নামে পরিচিত। আজ মঙ্গলবার সকালে উপজেলার দুল্লা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানিয়েছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম। তিনি জানান, গরিবুল্লাহ-এর নামে থানায় চারটি মামলা রয়েছে। তিনি বাংলা ভাইয়ের ট্রেনিং সেন্টারে কাজ করতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন