
নিউজ ডেস্ক: চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চলাকালে ২১৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১১ জন সন্ত্রাসী রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, জেলার ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ২১৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিবির ও ৯ জন জামায়াতের দলীয় সন্ত্রাসী রয়েছে। অভিযানকালে দুইটি শটগান, আটটি কার্তুজ, ৩৫ লিটার চোলাই মদ, ৫৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।