News71.com
 Bangladesh
 14 Jun 16, 12:28 PM
 534           
 0
 14 Jun 16, 12:28 PM

সাভারে দুর্বৃত্তদের গুলিতে এক মৎস ব্যবসায়ী আহত

সাভারে দুর্বৃত্তদের গুলিতে এক মৎস ব্যবসায়ী আহত

নিউজ ডেস্ক: সাভারে দুর্বৃত্তদের গুলিতে রুহল আমিন নামে এক মৎস্য ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোররাতে সাভারের দেওগাঁ পূর্বপাড়া গ্রামের একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। আহত রুহল আমিন দেওগাঁ এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

আহত রুহল আমিনের পরিবার সূত্রে জানা গেছে, সাভারের দেওগাঁ পূর্বপাড়া গ্রামে তিনটি পুকুরে বিভিন্ন রকমের মাছ চাষ করেন রুহুল আমিন। পুকুরগুলোতে মাছ চুরি হতে পারে এমন সন্দেহে রাতে সেখানে পাহারা দেন রুহুল আমিন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে কয়েকজন সন্ত্রাসী পুকুর পাড়ে গিয়ে রুহুল আমিনের পায়ে গুলি করে তার কাছে থাকা কয়েক হাজার টাকা ও একটি মোবাইলফোন লুট করে পালিয়ে যায়। এ সময় রুহুল আমিনের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি। সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, "মৎস্য ব্যবসায়ীকে গুলি করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন