
নিউজ ডেস্ক: বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৈরি আবহাওয়া ও অভ্যন্তরীণ নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় আজ মঙ্গলবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে ২ নম্বর ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এদিকে, সতর্কতা সংকেত থাকায় ৬৫ ফুটের নিচে কোনো লঞ্চ চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন বরিশাল নৌবন্দরের কর্মকর্তা এবং নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোস্তাফিজুর রহমান।