
নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় মাইক্রোবাস উল্টে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার চুকনগর ইউনিয়নের কাঞ্চনপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম শিমুল ও সোহান। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
তাদের চুকনগরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে 'হেলথ কেয়ার' নামে ওষুধ কম্পানির একটি মাইক্রোবাস খুলনা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে কাঞ্চননগর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় ওই গাড়িতে থাকা শিমুল ও সোহান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহত হন মাইক্রোবাসে থাকা অপর তিনজন।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। ডুমুরিয়া থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানান তিনি।