News71.com
 Bangladesh
 14 Jun 16, 07:01 PM
 480           
 0
 14 Jun 16, 07:01 PM

গত চার দিনে সারাদেশে গ্রেপ্তার সাড়ে ১১ হাজার....

গত চার দিনে সারাদেশে গ্রেপ্তার সাড়ে ১১ হাজার....

নিউজ ডেস্কঃ দেশব্যাপী পুলিশের চলমান জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের চতুর্থ দিনে সারা দেশে ৩ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ২৬ জনকে। গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চলে।

পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য বলেন।এ নিয়ে গত চার দিনের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হলো ১১ হাজার ৬৮৪ জন, যার মধ্যে জঙ্গি সন্দেহে রয়েছে ১৪৫ জন। গত শুক্রবার থেকে সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। আজ অভিযানের পঞ্চম দিন চলছে। ] শুক্রবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত সাঁড়াশি অভিযানে ৮ হাজার ৫৬৯ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয় ১১৯ জনকে। পুলিশের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দিনে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সাতজন রয়েছে। বাকি তিনজনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলার ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ১৯ জন ও মাদক উদ্ধার মামলার ৩৫৮ জন রয়েছে।দ্বিতীয় দিনে গ্রেপ্তারকৃত জঙ্গি ছাড়া অন্যদের মধ্যে ১ হাজার ৪৯৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আর নিয়মিত মামলার আসামি ৫৮৮ জন।

তৃতীয় দিনের অভিযানে পরোয়ানাভুক্ত ২ হাজার ৫৭৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন, মাদক উদ্ধার মামলায় ১৬০ জন ও অন্যান্য মামলায় ৪৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।চতুর্থ দিনের অভিযানে জঙ্গি ছাড়া পরোয়ানাভুক্ত ২ হাজার ৩৬৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ৩৮ জন, মাদক উদ্ধার মামলায় ২৯৫ জন ও অন্যান্য মামলায় ৩৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন