News71.com
 Bangladesh
 14 Jun 16, 07:17 PM
 455           
 0
 14 Jun 16, 07:17 PM

দেশের ২৭ টি স্থানে পানি বৃদ্ধি ও ৫০ টি স্থানে পানি হ্রাস

দেশের ২৭ টি স্থানে পানি বৃদ্ধি ও ৫০ টি স্থানে পানি হ্রাস

নিউজ ডেস্ক: দেশের নদ-নদীর ২৭ টি স্থানে পানি বৃদ্ধি ও ৫০ টি স্থানে পানি হ্রাস পেয়েছে। এছাড়া ৩টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ৫টি স্থানের তথ্য পাওয়া যায়নি। নদ-নদীর কোথাও পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে মেঘনার উজানের নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও সুরমা-কুশিয়ারা নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন