News71.com
 Bangladesh
 14 Jun 16, 07:21 PM
 459           
 0
 14 Jun 16, 07:21 PM

বেগম খালেদা জিয়ার প্রেসসচিবের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

বেগম খালেদা জিয়ার প্রেসসচিবের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খানের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছেন তার স্ত্রী তানিয়া খান। সোমবার রাতে মোহাম্মদপুর থানায় গিয়ে ওই মামলা করেন তানিয়া। মামলার এজাহারে মারুফ কামালের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক এবং এর প্রতিবাদ করায় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং বিভিন্ন রকম হুমকি দেয়ার অভিযোগন আনেন স্ত্রী তানিয়া।

এর জের ধরে সোমবার বিকালে মোহাম্মপুরের বাসায় কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ কামাল তাকে মারধর করে রক্তাক্ত করেন বলে অভিযোগ স্ত্রীর। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন